আমার প্রিয় দেশ ।। তারেক রহমান

Saturday, July 16, 2011

এই দেশটি জনম ভরই
চলছে লালন করে,
মায়ের মতো সোহাগ দিয়ে
রাখছে বুকে ধরে।
এই দেশটি শান্ত বড়ই
রাগ করেনা কেউ,
নদীর বুকে খেলে বেড়ায়
শান্ত জলের ঢেউ।
ব্যস্ত থাকে দামাল ছেলে
ক্ষেত খামারের কাজে,
কাজের শেষে বীরের বেশে
ফিরবে আবার ঘরে।
আমার যত স্বপ্ন আছে
এই দেশটি নিয়ে,
সকল স্বপ্ন পুরন হবে
সোনার মানুষ দিয়ে।

দুটি ডানা ।। তারেক রহমান

Saturday, June 4, 2011

আমার যদি পাখির মত
থাকতো দুইটি ডানা,
উড়ে যেতাম নীল আকাশে
করতো কে আর মানা?


মেঘের দেশে হাওয়ায় ভেসে
যেতাম কত শত,
রং ছড়াতাম কখনোবা
রংধনুদের মত।

গাছের ডালে হাওয়ার তালে
হতো যাওয়া আসা,
স্বপ্নচারী সবুজ পাতার
পেতাম ভালোবাসা।

উড়ে যেতাম ইচ্ছে হলে
ফুল পরীদের হাটে,
সোনার থালায় যেথায় থাকে
ফুল ছড়ানো মাঠে।

তারেক রহমান'র দু'টি কবিতা

Saturday, April 30, 2011

একটি ফুল

একটি ফুল ফুটল যখন
ডাকলো দূরের পাখি
একটি শিশুর ঘুম ভেঙ্গেছে
মেলে দু’টি আঁখি।

সূর্যি মামা উঠে যখন
ছড়িয়ে দিলো আলো
ভোরের আলো উঠলো হেসে
দূর হলো সব কালো।

একটি ফুল ফুটলো যখন
সবুজ পাতার আড়ে
উঠলো কেঁদে ছোট্ট শিশু
বদ্ধ ঘরের দ্বারে।


একটি ফুল ফুটলো যখন
জাগলো ভ্রমর মাছি
কাজের মানুষ লাগছে কাজে
এসে কাজে কাজে।


আমাদের গ্রাম

আমার কেবল ইচ্ছে করে
বিলের ধারে থাকতে,
ধানের ক্ষেতে লুকিয়ে থেকে
পাখির মত ডাকতে।
ধানের ওপর ঢেউ খেলে
যায় বাতাস কাহার দেশে,
যে দেশেতে ভোরের
দোয়েল কিছি মিছি ডাকে।
যখন ঘুরে দাঁড়াই বাতাসের মধ্য খানে
তখনি বাজে কানে একটি সাড়া,
মা আমার ঢেঁকিতে ধানভানে।
ধান ক্ষেত ঘেরা সীমাহীন মাঠে মাঠে
এই সব ছোট ছোট গ্রাম।
কই মাছ কান বেয়ে ওঠে যায়
ভাসমানো পুকুর থেকে জল ভরা মাঠে,
আমরা সবাই জানি ছোট বেলা থেকে।
সবুজ ধানের ক্ষেতে পাকা ফসলের গন্ধ,
যে ক্ষেত আমরা দেখেছি বহু দিন ভরে।
সোনালী ধানের পাশে অসংখ গ্রাম
আমাদের এই সোনার দেশ,
সোনার ধান জন্মালো এই সব গ্রামে,
এই গ্রাম আমার জম্ম ভূমি।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু